বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
গাজায় মানবিক ত্রাণে বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হবে ফ্রান্স

গাজায় মানবিক ত্রাণে বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হবে ফ্রান্স

ডেস্ক রিপোর্ট::গাজায় মানবিক ত্রাণ সহায়তা আটকে রাখলে ফ্রান্স কঠোর অবস্থানে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “মানবিক সহায়তা আটকে রেখে সেখানে (গাজা) এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

সতর্ক করে দিয়ে ম্যাক্রোঁ বলেন, “আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে গাজার এই মানবিক পরিস্থিতির সমাধানে কোনও সাড়া না এলে আমাদের সম্মিলিত অবস্থান আরও কঠোর করতে হবে।”

তিনি জানান, ফ্রান্স ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনা করতে পারে।

তবে ফরাসি প্রেসিডেন্ট এখনও আশাবাদী যে, ইসরায়েল তার অবস্থান পরিবর্তন করবে এবং একটি কার্যকর মানবিক সাড়া পাওয়া যাবে।

রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক চাপের মুখে গত সপ্তাহে ইসরায়েল গাজায় ১১ সপ্তাহের অবরোধ আংশিকভাবে তুলে নেয়। তবে সেই সহায়তার পরিমাণ ছিল অতি সামান্য এবং এর বিতরণ ব্যবস্থা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাদের।

ম্যাক্রোঁ বলেন, প্যারিস একটি রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করবে। তিনি আবারও মধ্যপ্রাচ্য সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে তার সমর্থন ব্যক্ত করেন।

“ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধু নৈতিক কর্তব্য নয়, এটি একটি রাজনৈতিক প্রয়োজনীয়তাও,” বলেন ম্যাক্রোঁ। তার মন্তব্য ফরাসি টেলিভিশনে সম্প্রচারিত হয়।

রয়টার্স লিখেছে, ফরাসি কর্মকর্তারা এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে কূটনীতিক ও বিশ্লেষকরা জানিয়েছেন।

এমন সিদ্ধান্ত ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে মতপার্থক্য বাড়িয়ে দিতে পারে।

ওদিকে, ফ্রান্স এবং সৌদি আরব আগামী ১৭ থেকে ২০ জুন একটি জাতিসংঘ সম্মেলন আয়োজন করছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একটি কাঠামো উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com