বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি। গাজীপুর উপজেলার কালিয়াকৈরে জমি জবরদখলের চেষ্টা, গাছ কেটে ফেলা, মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ২৭ জুলাই সকালে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা। ২০১০ সালে রেকর্ডভুক্ত মালিকদের ওয়ারিশদের কাছ থেকে বৈধ দলিলের মাধ্যমে ২২ শতাংশ এবং পরবর্তীতে আরেকটি দলিলের মাধ্যমে আরও ২২ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন।

তাঁর নামে জমির নামজারি (খারিজ) সম্পন্ন রয়েছে এবং তিনি নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করে আসছেন বলেও জানান।

তিনি আরও অভিযোগ করেন, গত ২৭ জুলাই ভোরে এলাকার কয়েকজন ব্যক্তি, আসিফ দেওয়ানের নির্দেশে, জোরপূর্বক তাঁর জমিতে প্রবেশ করে। এ সময় তারা তাঁর লাগানো প্রায় ৩০০টি গাছ কেটে ফেলে, জমির প্রায় ৫০টি বেড়ার খুঁটি ভেঙে নিয়ে যায় এবং সেখানে থাকা প্রায় ২ হাজার পুরোনো ইট লুট করে। বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর সহযোগীদের গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, জুলহাস, জুলু, মসতু, আজিজুল, সিরাজুল, নাজমুল, জুয়েল, রনি, মিজানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী বিল্লাল হোসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে তাঁর সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com