বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু

গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত পানি ও স্যানিটেশন সংকট মোকাবিলায় Climate Resilient Water & Sanitation (CRWS) শীর্ষক একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
দাতা সংস্থা ওয়েস্ট অ্যান্ড ফিনিশ মনিটোরিয়ালের কারিগরি সহায়তায় হোপ ফর দ্য পুওরেস্ট (এইচএফপি) এবং আশা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর লক্ষ্য হলো নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়া এইচএফপি, আশা ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রকল্পটি গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যাপ্রবণ ও চরাঞ্চলে বাস্তবায়িত হবে। এর আওতায় নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু সহনশীল স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যবিধি উন্নয়ন, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া স্যানিটেশন উদ্যোক্তা ও পানি উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে টেকসই স্যানিটেশন সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাজারভিত্তিক স্যানিটেশন ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণে প্রকল্পটি বাস্তবায়িত হলে গাইবান্ধার বন্যাপ্রবণ এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও উন্নত জীবনমান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs), বিশেষ করে SDG-6 (Clean Water and Sanitation) এবং SDG-13 (Climate Action) অর্জনেও সহায়ক হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com