বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও

পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রকিব হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রকাশের পর নতুন একটি হুইলচেয়ার পেয়েছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁর হাতে নতুন হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

জানা যায়, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা চলাকালে রকিব হাসানের ব্যবহৃত হুইলচেয়ারটি বিকল হয়ে যায়। এতে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত ও দৈনন্দিন চলাফেরায় চরম ভোগান্তিতে পড়েন তিনি। বিষয়টি তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করা হলে সেটি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নজরে আসে।

পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন ইউএনও। উপজেলা প্রশাসনের উদ্যোগে রকিব হাসানের হাতে একটি নতুন হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, “একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা আর্থিক সীমাবদ্ধতার কারণে থেমে না যায়, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন আরও সহজ হবে। মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার চর্চাই একটি সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অন্যতম ভিত্তি।”


স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, সময়োপযোগী এই সহায়তা শুধু একজন শিক্ষার্থীর চলাফেরার সমস্যার সমাধান করেনি, বরং তাঁর শিক্ষা ও স্বপ্নপূরণের পথকে আরও সহজ করে দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com