বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু

ডেস্ক রিপোর্ট :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, দেশের মানুষ বর্তমান পরিস্থিতি প্রত্যাশা করেনি। তিনি দাবি করেন, গত চার মাসে দেশে খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে এবং রাজনৈতিক দলীয়করণও বৃদ্ধি পেয়েছে।

রবিবার (২৬ জুলাই) ঝিনাইদহ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি। বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরে দলীয়করণ ও দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজির রেকর্ড গড়েছে। এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। এসময় জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন, শহীদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com