বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি

মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি

ডেস্ক রিপোর্ট :: নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৫ জুলাই) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার ডহর এলাকার পদ্মা চরে এই দুর্ঘটনা ঘটে।

জিয়ারুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে। চরাঞ্চলে একটি মুরগির খামার রয়েছে তাঁর।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খামারে শেয়ালের আক্রমণ ঠেকাতে জিয়ারুল চারপাশে লোহার (জিআই) তারের একটি বেষ্টনী তৈরি করেছিলেন। রাতে সেখানে বিদ্যুতের সংযোগ দিতেন।

প্রতিদিনের মতো শনিবার সকালেও খামারে কাজ করতে যান জিয়ারুল। তবে অসাবধানতাবশত তিনি মূল বৈদ্যুতিক সংযোগটি বন্ধ করতে ভুলে যান। খামারের ভেতরে কাজ করার একপর্যায়ে তাঁর দুই পা বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।


সকাল সাড়ে ৮টার দিকে জিয়ারুলের মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে জিয়ারুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com