বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের
পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার

পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের শতরং পাড়া গ্রামে প্রায় ৫০ ফুট উঁচু একটি গাছে গাছ কাটার সময় আজিজুল হক (৫০) নামে এক ব্যক্তির হাত গাছের চিপায় আটকে যায়। এতে তিনি গাছের ওপরই আটকে পড়েন।

রবিবার (২৬ জুলাই ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্নভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পঞ্চগড় ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সঙ্গে আজিজুল হকের হাত গাছের চিপা থেকে নিরাপদে বের করে তাকে নিচে নামান। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।


পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিরাপদে আজিজুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com