বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


​আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।


​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. সজীব (পিতা: আব্দুল মজিদ, সাং: খাটিংগা, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া)।
২. শাহিদুল ইসলাম শহিদুল (পিতা: মৃত ইদন মিয়া, সাং: কমলপুর, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ)।

​এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com