বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :: রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


গ্রেফতাররা হলেন— লালমনিরহাট সদর থানাধীন সাধুটারি সবুজ পাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হাকিম আলী (৪০) এবং তার স্ত্রী মোছা. রজিনা খাতুন (৩০)।

পুলিশ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই গঙ্গাচড়ার তালুক হাবুর মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামাতে সিগন্যাল দিলে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে দুই যাত্রী। পরে তাদের আটক করে তল্লাশি করা হয়। এসময় তাদের হাতে থাকা একটি স্কুল ব্যাগে রক্ষিত লাল রঙের পলিথিন ও পুরাতন খবরের কাগজ দিয়ে মোড়ানো সাড়ে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে যাত্রী বেশে থাকা ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই দুজন সম্পর্কে স্বামী স্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com