বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাট জেলার আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া এলাকায় তাকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। অভিযুক্ত শাহজালাল ওই মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচারদ্বারা সরকারটারী গ্রামে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে মাথা ব্যথার কথা বলে মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক শাহজালাল। পরদিন ওই ছাত্র বাড়ি চলে যায়। পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় ফেরত যাওয়া জন্য চাপাচাপি করলে সে বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করে শিক্ষার্থীর পরিবার।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার অভিযুক্ত শিক্ষককে নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বসে। সেখানে তিনি বলাৎকারের বিষয়টি স্বীকার করেন। পরে উপস্থিত লোকজন তাঁকে চর-থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব বলেন, ছাত্রের বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়। তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com