বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট ::গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জিহাদ মন্ডল (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে। উন্নত চিকিৎসা ও পরবর্তী প্রয়োজনীয় সহায়তার জন্য শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

এরআগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্থানীয় বাসিন্দা মুছা মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল প্রতিবেশী ৪ বছর বয়সী শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নেয়। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

একপর্যায়ে শিশুটিকে খুঁজতে গিয়ে স্বজনরা অভিযুক্ত জিহাদের ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শুক্রবার সকালে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করে। পরে উন্নত চিকিৎসা ও পরবর্তী আইনি সহায়তার জন্য শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com