বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ মিয়ানমারে পাচারের পথে কোস্ট গার্ডের জালে ১০ পাচারকারী জয়শ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কেড়ে নিল দুই নিষ্পাপ প্রাণ, আহত অর্ধশতাধিক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল কলকাতা ১০ লাখ টাকার বিনিময়ে মাদক চালান গায়েব: ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজ লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে কে এই খাইরুল দেওয়ান রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল কলকাতা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল কলকাতা

Supporters of the Cockroach Janta Party scuffle with police as they attempt to march toward India's Parliament, demanding the resignation of the education minister, in New Delhi, Monday, July 20, 2026. (AP Photo/Vipin)

আন্তর্জাতিক ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতার ধর্মতলা এলাকা। আজ শুক্রবার দুপুর থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আজ দুপুর থেকেই সড়কে নেমে আসেন আন্দোলনকারীরা। আর সন্ধ্যায় কলকাতার ধর্মতলা মোড়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট, জুতা, বোতল ইত্যাদি নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ (দাঙ্গা পুলিশ) নামায় প্রশাসন। এতে কলকাতার ব্যস্ত সড়কগুলোতে যানচলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।

পুলিশের দাবি, মিছিলে ‘বাইরের কেউ ঢুকে পড়েছে’, এই সন্দেহ এবং অভিযোগে নিজেদের মধ্যেই মারপিট শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। যার ফলে কিছু ক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’র স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে পরিস্থিতি। যদিও সংঘর্ষে পুলিশ-প্রশাসন কিংবা বিক্ষোভকারীদের কেউ আহত হয়েছেন কি না, সেই তথ্য মেলেনি।

দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। নিট-কাণ্ডে বিহারের রাজধানীতেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com