বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন, রংপুরে নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি বাবুল দীর্ঘদিন ছিলেন কারা/গারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃ/সত্ত্বা জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ দিনাজপুরের খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘ’র্ষে নি’হত-১, আহ’ত-৩ লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পঞ্চগড়ে হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় পাটচাষিরা
দীর্ঘদিন ছিলেন কারা/গারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃ/সত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারা/গারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃ/সত্ত্বা

ডেস্ক রিপোর্ট :: বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে দাবি স্থানীয়দের। অভিযোগের পর দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে অভিযুক্ত অপর একজন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তদের মধ্যে আলমগীর হোসেন ও শহিদুল ইসলামকে আটক করে পুলিশে দেন।

আটক আলমগীর হোসেন ওই এলাকার আজিজুল সোনারের ছেলে এবং শহিদুল ইসলাম মৃত আকবর আলীর ছেলে। অপর অভিযুক্ত মাহবুবুর রহমান একই এলাকার মৃত লাল চান ফকিরের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। এ সুযোগে অভিযুক্তরা ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।

সম্প্রতি ওই নারীর স্বামী জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। পরে স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে তিনি ধর্ষণের ঘটনা জানান। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।


এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে আটকের জন্য পুলিশ কাজ করছে। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও গর্ভধারণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com