বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী

লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর গচ্ছিত রাখা অস্ত্রের সন্ধান আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিয়ে স্বামী আবুল হোসেনকে ফাঁসিয়ে দিলেন স্ত্রী খালেদা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান বেড়ী এলাকায় আবুল সরদারের বাড়িতে। মঙ্গলবার ২১ জুলাই গভীর রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হামলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে তাঁর স্ত্রী খালেদা আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় ফাঁড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ঘর থেকে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, এসব অস্ত্র কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, অস্ত্র মজুতের নেপথ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা হোক।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয়রা লক্ষ্মীপুর জেলা পুলিশ ও রায়পুর থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেন সর্দারকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com