বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পঞ্চগড়ে হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় পাটচাষিরা রোকন উদ্দিন বাবুল এমপি’র পরিদর্শন কক্ষ মেরামতে ১৬ লাখ টাকা ব্যয় লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল থেকে বৃত্তি পেল ৭৩ শিক্ষার্থী ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর নির্মাণের ৭ দিনের মাথায় ধসে পড়ল ১০ লাখ টাকার ড্রেন হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
রোকন উদ্দিন বাবুল এমপি’র পরিদর্শন কক্ষ মেরামতে ১৬ লাখ টাকা ব্যয়

রোকন উদ্দিন বাবুল এমপি’র পরিদর্শন কক্ষ মেরামতে ১৬ লাখ টাকা ব্যয়

লালমনিরহাট প্রতিনিধি :: স্থানীয় সাংসদের বসার জন্য একটি পরিদর্শন কক্ষ মেরামত ও ডেকোরেশন বাবদ সরকারের ১৬ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে। বিষয়টি জানাজানির পর টক অব দি টাউনে পরিণত হয়েছে। তবে এ ব্যয়ের অধিকাংশ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) সংসদীয় আসনের আদিতমারী উপজেলায়।


জানাগেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেক সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় প্রান্তিক জনগণের সেবা দোড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে উপজেলা পরিষদে একটি করে পরিদর্শন কক্ষ মেরামত ও আসবাব পত্র ক্রয় বাবদ সরকার ৬ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত টাকা দিয়েই কক্ষটি সুসজ্জিত করার নির্দেশনাও দিয়েছেন সরকার। তবে এর ব্যতিক্রম দেখা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল সরকারের দেয়া ওই ৬ লাখ টাকার বাহিরেও ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) প্রকল্পের অতিরিক্ত বরাদ্দ থেকে আরো ১০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। প্রধানমন্ত্রী মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিলেও বিলাসীতায় মেতেছেন স্থানীয় সাংসদ রোকন উদ্দিন বাবুল।


এদিকে জনপ্রতিনিধির বসার জন্য একটি কক্ষ মেরামতে ১৬ লক্ষ টাকা ব্যয়ের তথ্য নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। যেখানে সীমিত সরকারি অর্থ জনগণের মৌলিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ব্যয় হওয়ার কথা, সেখানে একটি কক্ষ সংস্কারে এত বড় অঙ্কের ব্যয় কতটা যৌক্তিক-তা নিয়ে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ লোকজন। জনগণের করের টাকার প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করছেন তারা।

গত সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটি উদ্বোধন করেন সাংসদ রোকন উদ্দিন বাবুল। এরপর থেকে কক্ষটি মেরামতের ব্যয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সরকারের একটি বরাদ্দ থাকার পরেও কেন আবারও সেখানে বরাদ্দ দেয়া হয়েছে, এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। তবে বরাদ্দের নামে অধিকাংশ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে দাবী করছেন অনেকেই।

মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে উপজেলা পরিষদে ঘুরে দেখাগেছে, উপজেলা পরিষদের পুরাতন ভবণের দ্বিতীয় তলায় (উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের কক্ষ) সাংসদের বসার জন্য “পরিদর্শন ” নামের একটি কক্ষ সুসজ্জিত করা হয়েছে । কক্ষটিতে বসানো হয়েছে এসিসহ বেশ কিছু আসবাবপত্র। তবে ওই পরিদর্শন কক্ষটিতে ১৬ লক্ষ টাকা ব্যয়ের হিসাব কোনভাবেই মিলাতে পারছেন না কেউ। এটিকে হাস্যকর হিসেবে মনে করছেন এলাকাবাসী।

আদিতমারী উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক বলেন, মাননীয় সাংসদের অভিপ্রায় অনুযায়ী তিনি যে কোন প্রকল্প গ্রহণ করতে পারেন। সে অনুযায়ী এ প্রকল্প দেয়া হয়েছে। এর বাহিরে আর কোন কথা বলতে রাজি হননি তিনি।


আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) গুঞ্জন বিশ্বাস জানান,এ বিষয়ে তিনি জ্ঞাত ছিলেন না। তিনি আরো জানান, আমার যোগদানের আগেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাই জবাবদিহি করবেন বলে তিনি দাবী করেন।

লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলের মোবাইল ফোনে (01716326799) একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com