বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের

পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলার মহারাজা দিঘীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় নিহতের বড় বোন মোছা. সমলা আক্তার (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, গত ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের ভিতরগড় গ্রামের মহারাজা দিঘীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত মো. মানিক হোসেন (১৯) সদর উপজেলার মালাদাম এলাকার বাসিন্দা।

ঘটনার পর পুলিশ সুপার, মোঃ আবু সাইমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তা, তথ্য সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিহতের বড় বোন সমলা আক্তারকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সাড়ে তিন মাস আগে সমলা আক্তারের সঙ্গে তার ছোট ভাই মানিক জোরপূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং তা গোপনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই সম্পর্ক অব্যাহত রাখতে মানিক চাপ সৃষ্টি করলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সমলা পরিকল্পিতভাবে মানিককে মহারাজা দিঘী এলাকায় নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে মরদেহ দিঘীর পানিতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের আরেক ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সমলা আক্তারকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com