বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী আগামীকাল সকাল-সন্ধা হরতাল ঘোষণা পঞ্চগড়ে রাতের আঁধারে ২০ হাজার পাটগাছ কাটার অভিযোগ, ২০ জনের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে মানিক হোসেনের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট দেড় মাসে নদীগর্ভে ২০০ ফুট সড়ক, হুমকিতে জামুডাঙ্গা সেতু; নীরব কর্তৃপক্ষ ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন
পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে মানিক হোসেনের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে মানিক হোসেনের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

মনজু হোসেন, পঞ্চগড় স্টাফ রিপোর্টার::পঞ্চগড় সদরের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে মানিক হোসেনের (১৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের সঙ্গে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। এছাড়া পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মানিক হোসেন (১৭)। তার পিতার নাম রইসউদ্দিন। বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মাগুরা এলাকার মালাদাম গ্রামে।

ওসি আরও জানান, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com