বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ

পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অসহায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র, দুস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

শনিবার (১১ জুলাই) পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ তোহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা অসহায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র, দুস্থ ও স্বাস্থ্যকর্মীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। এ সময় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com