বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটে র‍্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আনসার আলী (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনসার আলী সামেরডাঙ্গা গ্রামের মৃত পাশান আলীর ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনসার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি পঞ্চগড় থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com