বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড 

আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড 

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের আদিতমারী থানার মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আটকৃত আসামি আদিতমারী উপজেলার জামুরটারী এলাকা আব্দুল জলিলের পুত্র মফিজুল ইসলাম (২২) অপর আসামী একই এলাকার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ নূরনবী (২৭)।

জানা গেছে, শনিবার আদিতমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত তাদের সাজা প্রদান করেন। আদালতের রায়ে আসামি মফিজুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নূরনবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com