বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
রংপুরের তারাগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি ও কঙ্কাল

রংপুরের তারাগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি ও কঙ্কাল

নিজস্ব প্রতিবেদক:: রংপুরের তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পাশ থেকে মানুষের মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় কয়েকজন কৃষক খুলি ও কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলের দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তারা ক্যানেলের ধারে এগিয়ে গেলে প্রথমে একটি মাথার খুলি এবং পরে ঝোপে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তিকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে মাথার খুলি ও বডির কয়েক অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে কিছু কাপড় উদ্ধার করা হয়েছে। ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com