বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টা ৪২ মিনিটে নগরীর সেন্ট্রাল রোডস্থ হোটেল নর্থভিউয়ের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত নুজসাত জাহান নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

নুজসাতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে ডিবি পুলিশসহ সিআইডির টিম কাজ করছে। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সোমবার বিকেলে নুজসাত একাই নর্থভিউ হোটেলে আসেন। তিনি লিফটে করে সোজা ছাদে চলে যান। নর্থভিউয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত জাহান হোটেলের ছাদে ওঠেন এবং রাস্তার বিপরীত দিকে মুখে করে একাই রেলিংয়ের ছাদে বসে থাকেন।

সনাতন চক্রবর্তী বলেন, উল্টোভাবে রেলিংয়ে বসে থাকা অবস্থায় নুজসাত নিচে পড়ে যান। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় করে। ঘটনাস্থল ডিবি কার্যালয়ের বিপরীত পাশে হওয়ায় পুলিশ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়। ঘণ্টাখানেক পর একটি অ্যাম্বুলেন্সে করে রাস্তার বিপরীত দিকে থাকা ডিবি কার্যালয়ে মরদেহটি নিয়ে যায় পুলিশ।

তিনি বলেন, কেন নুজসাত জাহান ছাদে গিয়েছিল, তার মৃত্যুর ঘটনার সাথে কোনো অপরাধ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনেছি তিনি হোটেলে যাননি। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নুজসাতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com