বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পঞ্চগড়ে পাগলা শিয়ালের হামলায় ৫ জন আহত, একটি শিয়ালকে পিটিয়ে হত্যা

পঞ্চগড়ে পাগলা শিয়ালের হামলায় ৫ জন আহত, একটি শিয়ালকে পিটিয়ে হত্যা

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পঞ্চগড় সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামে পাগলা শিয়ালের হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল ও বিকেলে পৃথক সময়ে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করলেও অপরটি পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামে বাড়ির পাশে খেলাধুলা করছিল পাঁচ বছর বয়সী এক শিশু জুই আক্তার। এ সময় হঠাৎ একটি শিয়াল শিশুটির ওপর হামলা চালিয়ে তাকে পাশের চা-বাগানের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এরপর বিকেলে একই এলাকায় আবারও শিয়ালের হামলার ঘটনা ঘটে। এতে  ইসমাইল হোসেন (৪০), বেলাল হোসেন (৪৫), মফিজ উদ্দিন (৫২) ও আব্দুর রাজ্জাক (৫০) আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালগুলো অস্বাভাবিক আচরণ করছিল এবং মানুষের ওপর বারবার আক্রমণ চালাচ্ছিল। একপর্যায়ে স্থানীয়রা একটি শিয়ালকে ধরে পিটিয়ে হত্যা করেন। তবে অপর শিয়ালটি পালিয়ে যায়।

আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোখলেছুর রহমান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


তিনি বলেন, বন্য প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনায় দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা পালিয়ে যাওয়া শিয়ালটিকে দ্রুত আটক এবং এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com