বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ

প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ

নিউজ ডেস্ক :: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রাইভেট পড়তে যাওয়ার পর চিংম্রাসিং মারমা (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১৩ জুন সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।



‎নিখোঁজ চিংম্রাসিং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। সে স্থানীয় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

‎পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ জুন সকাল আনুমানিক ১১টার চিংম্রাসিং মারমা নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। তবে সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎পরে ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে তার বাবা উখ্যাই চৌধুরী চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।



‎চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, নিখোঁজের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কিশোরীর সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। আশা করছি দ্রুত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করছি।

‎এদিকে স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় বাঙ্গালহালিয়া এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।



প্রসঙ্গত, চিংম্রাসিং মারমা বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছে। পরবর্তীতে শহরের একটি বিদ্যালয়ে কয়েক বছর অধ্যয়ন শেষে বর্তমানে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com