বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু জন্ম-মৃত্যুর মোহনায় এক নীতিনিষ্ঠ জীবনগাথা: সর্বজনশ্রদ্ধেয় ‘তোতা উকিলের’ সততা ও সংগ্রামী জীবনের মহাপ্রয়াণ হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ পলাতক শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ, কক্সবাজার ৭১–এর সংবাদ ঘিরে সমালোচনার ঝড় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন গাইবান্ধায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত ১ লালমনিরহাট শহরের বাবুপাড়ায় স্বামীকে গলা কে’টে হ’ত্যা চেষ্টা,আ’টক স্ত্রী  হাসপাতালে ‎ সুন্দরগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, মৃত্যু মিছিলে যোগ হলো আরও এক প্রাণ পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেতুলিয়া উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা খাতুন ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স -এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে  -এ রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর দক্ষিণ দর্জিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে বর্ষা মৌসুমে ঝোপঝাড় ও ফসলি জমিতে কাজ করার সময় কৃষকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com