বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে ​নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
স্ত্রীর মৃত্যুর শোকে ৩০ মিনিট পর মারা গেলেন স্বামী!

স্ত্রীর মৃত্যুর শোকে ৩০ মিনিট পর মারা গেলেন স্বামী!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর মারা গেছেন স্বামী। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার খোকশাবাড়ীতে এ ঘটনা ঘটে। প্রথমে স্ত্রী সুমিত্রা রানী শীল (৮৩) ও পরে স্বামী মহেন্দ্র নাথ শীল (৮৬) মারা যান। পরে বুধবার স্বামী-স্ত্রী দুজনকে সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে দাহ করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে নিহতদের নাতি উত্তম শর্মা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এরপর মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঠিক ৩০ মিনিট পর তার দাদু স্টোক করে বাড়িতেই মারা যান। তার দাদু পেশায় নরসুন্দর ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। পরে তাঁদের শ্মশানে একসঙ্গে দাহ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com