বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
গাইবান্ধায় জমজ দুই বোনের বৃত্তি সাফল্য, শিক্ষাঙ্গনে প্রশংসার জোয়ার

গাইবান্ধায় জমজ দুই বোনের বৃত্তি সাফল্য, শিক্ষাঙ্গনে প্রশংসার জোয়ার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমজ দুই বোন জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আক্তার তুবা জুনিয়র বৃত্তি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে তারা স্থানীয় শিক্ষাঙ্গনে গর্বের নাম হয়ে উঠেছে।
দুই বোনই পরীক্ষায় অংশ নেয় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে। তাদের এ অর্জনে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে।

এর আগে ২০২২ সালে তারা জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছিল। ধারাবাহিক এই সাফল্য তাদের মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার পরিচয় বহন করে।

জমজ দুই বোনের পিতা মো. মোরশেদ হাসান বলেন, “ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী। প্রাইভেট ক্লাস ও নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এই ফল অর্জন করেছে। শিক্ষকদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”
তাদের চাচা, সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “তুবা ও তয়া দেখতে যেমন একই রকম, মেধাতেও তেমনি সমান উজ্জ্বল। ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনশাদ আলী বলেন, “দুই বোনের লেখাপড়ার প্রতি আগ্রহ ও নম্র আচরণ প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, চরিত্র গঠনেও সচেতন। আগামীতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি।”
তয়া ও তুবা জানায়, তারা ভবিষ্যতেও কঠোর পরিশ্রম চালিয়ে যাবে এবং আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবার দোয়া কামনা করেছে।


জানা গেছে, জমজ দুই বোনের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামে। তাদের বাবা মো. মোরশেদ হাসান একজন কম্পিউটার ব্যবসায়ী এবং মা তহমিনা আক্তার গৃহিণী। পরিবারের প্রত্যাশা, তারা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

দুই বোনের সাফল্যের পেছনে রয়েছে ‘শাবাব টিচিং হোম’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ইংরেজি, বাংলা দ্বিতীয় ও সমাজবিজ্ঞান অধ্যয়নে নিয়মিত অংশগ্রহণ করেছে।

সাদুল্লাপুর শহরতলীর এই হোমে ১৮ জন শিক্ষার্থী ক্লাস করেছে, যার মধ্যে সাতজনই বৃত্তি অর্জন করেছে। হোমের শিক্ষক শাবাব আহমেদ, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং একটি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com