বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন
লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ‎

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ‎

‎ খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল।

‎গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট ৬ ও ৭ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃতরা হলেন মোঃ তুহিন ইসলাম (৩০), পিতা- খাদেমুল ইসলাম, বাড়ি -তারাগঞ্জ, রংপুর, মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা- শাহাদৎ হোসেন, বাড়ি- বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট, শিমুল মিয়া (২৮), বাড়ি- কালীগঞ্জ, হাবিবুর রহমান (২৭), বাড়ি লতাবর।

‎ডিবি পুলিশ জানায়, হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্টে প্রথমে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলামকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। বাইকটির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

‎জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে জেলার কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার-১৩৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎পরবর্তীতে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত।

‎এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের কার্যক্রম এখনও চলমান বলে জানিয়েছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com