বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন আমরা তিস্তাকে জীবন দিবো, লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎একটি ভণ্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: নুরুল ইসলাম নয়ন হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ, সংগ্রাম পেরিয়ে পার হল ৩২ বসন্ত বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় ৬ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড
আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান

আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান

স্থানীয় রিপোর্ট :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আর সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মানবিক নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ডা. শফিকুর রহমান।


আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার লড়াই চলছে, সেই ভোটে ‘হ্যাঁ’র পক্ষে সবাইকে থাকতে হবে। ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই। সেই জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

সাদিক কায়েম বলেন, তরুণরা এবং সর্বপর্যায়ের নাগরিকরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

ডাকসু ভিপি বলেন, এখন সারা বাংলাদেশের সর্বস্তরের নাগরিক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদের, শাপলা কলির প্রতিনিধিদের, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে, আগামী ১২ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান ভাইকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুখিয়ে আছে।

নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে আয়োজিত পথসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদাসহ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com