বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক
বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো চর কচ্ছপিয়া কো-ইড স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো চর কচ্ছপিয়া কো-ইড স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ‎চরফ্যাশন উপজেলার ৪৭ নম্বর চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে  বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।



‎এতে উদ্‌যাপিত এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোরগ লড়াই, ‘নিজেকে বাঁচাও’ (বেলুন ফাটানো), জলডাঙ্গা, বালিশ অপসারণ, বেত লাফ, দৌড় প্রতিযোগিতা, স্টাম্পে বল নিক্ষেপ, পাখির বাসা, আটা দৌড়সহ নানা ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে। এছাড়া অতিথিদের জন্য রশি টানাটানি প্রতিযোগিতার আয়োজন করা হয়।



‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আইচা ছাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ, অস্ট্রেলিয়ান দাতা সংস্থার সদস্য মিস্টার প্যাডিরিক ও লরি, কো-ইড অফিস চরফ্যাশনের কো-অর্ডিনেটর মো. রিয়াজ হোসেন, দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুতাহের মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মোসলেউদ্দিন মজুমদার, ১২ নম্বর কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন. এম. আলমগীর, এবং চর মানিকা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী।



‎ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ. রহমান, সহকারী শিক্ষক মো. জামাল হোসাইন, মোছা. কামরুন নাহার রীমা এবং প্রাক-প্রাথমিক শিক্ষক নুসরাত জাহান।

‎প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com