বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
কাশিমপুরে সিলিন্ডার গ্যাস সিন্ডিকেট এর মুলহোতা আব্দুর রহমান।

কাশিমপুরে সিলিন্ডার গ্যাস সিন্ডিকেট এর মুলহোতা আব্দুর রহমান।

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর জেলা প্রতিনিধি::গাজীপুর মহানগরীর কাশিমপুরে চারটি গোডাউনে লক্ষাধিক গ্যাস সিলিন্ডার মজুদ কৃত্রিম সংকট দেখিয়ে উচ্চ মুল্যে বিক্রি অভিযোগ ডিলারের বিরুদ্ধে।

সরকার নির্ধারিত ১৩০৬ টাকা মুল্যের গ্যাস ভাউচার ছাড়া ডিলার আব্দুর রহমান বিক্রি করছেন সাব ডিলারদের কাছে ১৯৫০/ ২০০০ টাকায় সেই গ্যাস গ্রাহকের কাছে গিয়ে বিক্রি হচ্ছে ২২ শত টাকা থেকে ২৫ শত টাকায়।

খুচরা বিক্রেতা জুনায়েদ এন্টারপ্রাইজ এর মালিক আনিস বলেন গ্যাস সিলিন্ডার কোম্পানি ও ডিলারদের একক সিন্ডিকেটে পাওয়া যাচ্ছে না গ্যাস।

আমাদের কাছে সিন্টকেটের মাধ্যমে দাম বেশি নিচ্ছে ডিলাররা এতে করে আমরা খুচরা বিক্রেতারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি।

বসুন্ধরা ও বেক্সিমকো কোম্পানি সহ প্রায় ৬ টি কোম্পানির ১২ কেজী সিলিন্ডার গ্যাসের বোতল রয়েছে কাশিমপুর জোনের ডিলার আব্দুর রহমানের চারটি গোডাউনে।

সরজমিনে গেলে দেখা যায় হাজার হাজার গ্যাস সিলিন্ডার মজুদ থাকা সত্বেও হাতিমারা কলেজ এর সামনে নিউ জেরিন ট্রেডার্স এর ম্যানেজার আল আমিন বলেন আমাদের গোডাউনে গ্যাস নেই ।

ডিলার আব্দুর রহমান কে জানতে তার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাধারণ গ্রাহকরা বলছেন ১২ কেজি সিলিন্ডারের অতিরিক্ত মুল্যে হওয়ায় নিতে পাচ্ছি না গ্যাস আর গ্যাস সিলিন্ডার এর দাম বাড়ার সাথে সাথে বেড়ে গেছে সকল ইলেকট্রিক চুলাসহ লাকরির দাম। আমরা সাধারণ মানুষের উপর পরেছে বাড়তি চাপ।

এবিষয়ে জানতে চেয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিক বার ফোন করলেও তিনিও ফোন রিসিভ করেননি।

সিন্ডিকেট ভাঙতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টির আহব্বান জানিয়েছেন সাধারণ মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com