বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে পঞ্চগড়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়।ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই মিছিল পঞ্চগড় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। স্লোগানগুলোর মধ্যে ছিল—
১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন,
তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন,
পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা,গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটি পঞ্চগড়ের আপামর জনগণের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com