বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

ডেস্ক রিপোর্ট :: রাজবাড়ী জেলা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।


রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাজবাড়ী সদর থানার সাজ্জাত হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), জনি শেখ (২৬), তৌফিক আহম্মেদ তাহিম (১৬) ও মো. মুনজিল শেখ (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ রোববার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় আদালত চত্বরে তার অনুসারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মুক্তির দাবি জানান।


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে কিছু যুবক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com