বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
কারণ দর্শানোর নোটিশে অস্পষ্টতার অভিযোগ: সংবাদ সম্মেলনে পঞ্চগড়–১ আসনের বিএনপি

কারণ দর্শানোর নোটিশে অস্পষ্টতার অভিযোগ: সংবাদ সম্মেলনে পঞ্চগড়–১ আসনের বিএনপি

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

এদিকে জবাব দাখিলের পর আজ রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ দলটির নেতাকর্মীরা।

২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব চাওয়া হলে, রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত জবাব দাখিল করেছেন প্রার্থীর পক্ষে নির্বাচনী এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির।

পরে তিনি অভিযোগের দায় থেকে অব্যাহতির জন্য রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে ভুল বুঝাবুঝিগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।

এসময় লিখিত বক্তব্যে বিএনপির প্রার্থীর এজেন্ট- ১১ দলীয় জোটের প্রার্থীর নানা আচরণ বিধি লঙ্ঘনের বিষয় উল্লেখ করে, প্রশাসনের পক্ষপাতিত্বের কথা উল্লেখ করেন। একই সাথে নোটিশে উল্লেখিত অভিযোগ ভুল বুজাবুঝি ও অসম্পূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com