বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পঞ্চগড়ে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী

পঞ্চগড়ে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: ১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের শীর্ষনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের পঞ্চগড়ে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল ২৩ জানুয়ারী সকাল ১০ টায় জেলা সদরের চিনি কল মাঠে ১০ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তাঁর জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।

সরেজমিনে দেখা যায়, চিনি কল মাঠে বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে মঞ্চ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি মাঠজুড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙানোর কাজও চলছে। জনসভায় প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানান, ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন। জনসভাটি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com