বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

ডেস্ক রিপোর্ট :: ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ সেনা সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনাটি মহেশপুর-টু-খালিশপুর রোডের বেলোঘাট ঈদগাহের সামনে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় ঘটে।

মহেশপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাভিদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালিশপুরের দিকে সেনাবাহিনীর টহল গাড়ির সামনে ট্রাক ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৪ সেনা সদস্য গুরুতর আহত হন। আহত সেনাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে বলে জানান সেনা সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম ‘মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ)’ এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com