বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
বিএনপি ক্ষমতায় গেলে ভিন্ন রাজনৈতিক দলের মানুষও নিরাপদ থাকবে: নুরুল ইসলাম নয়ন ‎

বিএনপি ক্ষমতায় গেলে ভিন্ন রাজনৈতিক দলের মানুষও নিরাপদ থাকবে: নুরুল ইসলাম নয়ন ‎

‎হাসান লিটন,চরফ্যাশন, ভোলা:: ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষকে এমন একটি সরকার উপহার দেওয়া হবে, যেখানে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, বরং ভিন্ন রাজনৈতিক দলের মানুষও সমানভাবে নিরাপদ থাকবে।


‎
‎শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়ন শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাহানপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে নির্বাচনী মহিলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎নুরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী এবং মাদকসেবী ও মাদককারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। ভোটের দিন পর্যন্ত তাদেরকে শোধরানোর সময় দেওয়া হয়েছে। যদি তারা ঠিকমত আচরণ না করে, তবে ভোটের পর পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে।


‎
‎বক্তব্যের শেষ পর্যায়ে নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ চরফ্যাশন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে পরিণত হবে।


‎
‎কর্মশালায় কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। এসময় চরফ্যাশন উপজেলার বিএনপি ও জাহানপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com