বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
বই ছাড়াই চলছে ক্লাস, এখনো ছাপা বাকি ১ কোটি

বই ছাড়াই চলছে ক্লাস, এখনো ছাপা বাকি ১ কোটি

ডেস্ক রিপোর্ট:: কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষের ১৫ দিন অতিবাহিত হলেও এখনো মাধ্যমিকের ১ কোটির বেশি পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন উপজেলায় বই ছাড়াই ক্লাস চলছে।

গত ২৮ ডিসেম্বর এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে সব বই দেওয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরো ১৫ দিন সময় চেয়েছে এনসিটিবি। এদিকে শেষ সময়ে এসে তাড়াহুড়া করে ২০২৬ শিক্ষাবর্ষের নিম্নমানের পাঠ্যবই ছাপিয়ে সরকারি বিপুল অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে শতাধিক ছাপাখানার বিরুদ্ধে। সম্প্রতি মাধ্যমিকের ২৫ লাখ নিম্নমানের পাঠ্যবই কেটে বিনষ্ট করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ইন্সপেকশন কোম্পানি।


এর আগে ৬৭ ছাপাখানার ১৭ লাখের বেশি প্রাথমিকের পাঠ্যবই বাতিল করে কেটে দেওয়া হয়েছিল। এ নিয়ে চলতি শিক্ষাবর্ষের নিম্নমানের ৪২ লাখ পাঠ্যবই বাতিল হলো। এনসিটিবি, ইন্সপেকশন কোম্পানির পাশাপাশি ‘মিনিস্ট্রি টিম’ সব ছাপাখানা পরিদর্শনে গিয়ে এসব নিম্নমানের পাঠ্যবই হাতেনাতে শনাক্ত করে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন বই হাতে পেতে যত দেরি হবে, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিও তত বাড়বে। এনসিটিবির কর্মকর্তারা জানান, যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। কর্মকর্তাদের দাবি, গত দেড় দশকে জানুয়ারির কখনোই শতভাগ বই পৌঁছানো যায়নি। কখনো কখনো মার্চ-এপ্রিল পর্যন্ত সময় লেগেছে। সেই অর্থে এবার ৩০ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের দেওয়া হলে, তা হবে এনসিটিবির জন্য নতুন মাইলফলক।

নতুন বছরে নতুন ক্লাসে নতুন বই শিশুদের কাছে আনন্দের যেন কোনো সীমা থাকে না। সুন্দর নতুন বই পাওয়ার আনন্দ শিশুদের পাঠের উত্সাহ বাড়িয়ে দেয়। তারা সে বই শুঁকে দেখে, বুকে জড়িয়ে ধরে। এজন্য পৃথিবীর প্রায় সব দেশেই শিশুদের বইগুলো হয় ভালো কাগজে ছাপা, সুন্দর, রঙিন ও আকর্ষণীয়। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ। গত ১৬ বছর ধরে নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে দেশের অনেক ছাপাখানা।

অনেক ছাপাখানার মালিক দম্ভের সঙ্গে নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপানোর কথা স্বীকারও করেছেন। একটি অডিও রেকর্ডে জনতা প্রেসের মালিক নজরুল ইসলাম কাজলের মুখ থেকে বলতে শোনা যায়, ‘এক যুগ ধরে সব ছাপাখানা নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপিয়েছে, আমিও ছাপিয়েছি।’ এভাবে নিম্নমানের পাঠ্যবই ছাপিয়ে আওয়ামী সরকারের গত দেড় যুগে লুটপাট করা হয়েছে কয়েক হাজার কোটি টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com