বিজ্ঞাপন:
 
হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী

হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী

খাজা রাশেদ,লালমনিরহাট:: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। 

‎ভবানীপুর শেফাতিয়া কামিল মাদ্রাসা‎ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা)’ এবং এর শিক্ষকরা উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক’ হওয়ার গৌরব অর্জন করেছে।

‎উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস ঘোষিত ফলাফলে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে, মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়েছে। তন্মধ্যে মাদ্রাসার মেধাবী ছাত্র মোঃ আশীষ উর রহমান (খ গ্রুপ) কেরাত, কবিতা আবৃত্তি ও নাতে রাসুল (সাঃ) তিনটি ভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। এছাড়া নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপের ছাত্র মোঃ সৈকত হোসেন প্রথম হয়েছেন। 

‎শিক্ষক বিভাগেও প্রতিষ্ঠানটির আধিপত্য অব্যাহত রয়েছে। ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোকছেদ আলীকে তার বিশেষ পাঠদান পদ্ধতি ও একাডেমিক অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত করা হয়েছে। সার্বিক ফলাফল, অবকাঠামো ও শিক্ষার মান বিবেচনায় উপজেলা প্রশাসন 
‎ভবানীপুর শেফাতিয়া কামিল মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করেছে। 

‎এ ধারাবাহিক সাফল্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসার অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন, শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি। ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ে এ সাফল্য অব্যাহত রাখতে চাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com