বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
লালমনিরহাটে আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ

লালমনিরহাটে আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সিন্দুর্না এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজূর বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন তাজূ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন এবং বর্তমানে তিনি একাধিক মামলার আসামি।

অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ‘দাওয়াতের’ নামে আওয়ামী লীগের অন্তত ৬ জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ যোগ দেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

একটি সূত্র জানায়, ওই অনুষ্ঠানে হাতীবান্ধার বাসিন্দা কিন্তু জেলার বাইরে কর্মরত প্রশাসনের আরও একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আমজাদ হোসেন তাজূর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না বরং একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল এবং সেই দাওয়াতেই ওসি এসেছিলেন।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, ওই বাড়িতে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে গিয়েছিলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক মামলার আসামির বাড়িতে ওসির এমন উপস্থিতি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com