বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‎চরফ্যাশন মৎস্য দলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‎চরফ্যাশন মৎস্য দলের দোয়া মাহফিল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


‎
‎রবিবার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে চরফ্যাশন উপজেলা ও পৌর মৎস্য দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
‎
‎চরফ্যাশন উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আসলানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আসলামি, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, উপজেলা মৎস্য দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, পৌর মৎস্য দলের সভাপতি মোসলেউদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহফুজ, সিনিয়র সহ-সভাপতি নুরে আলম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎


‎এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও থানা মৎস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎দোয়া অনুষ্ঠানে উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল ছিলেন। দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তার জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
‎
‎মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়াকে একজন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com