বিজ্ঞাপন:
 
সংগৃহীত সেই টাকা ফেরত দেবেন না তাসনিম জারা

সংগৃহীত সেই টাকা ফেরত দেবেন না তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট::সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন। সেই হিসাবে জনগণের কাছ থেকে সংগৃহীত টাকা ফেরত দেবেন না তাসনিম জারা; খরচ করবেন নির্বাচনে।

হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন তিনি। ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।

এনসিপিতে থাকাকালে গত ২২ ডিসেম্বর নির্বাচনি তহবিলের জন্য ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অর্থ অনুদানের আহ্বান জানান তাসনিম জারা। জারার ঘোষণার মাত্র ২৯ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ওই টাকা তার অ্যাকাউন্টে জমা হয়।


এ ছাড়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহে তিনি তার ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকার পাশাপাশি তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ডের কথা উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসক হিসেবে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। এ ছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩ হাজার ২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) ঘোষণা করেছেন। সেই হিসেবে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।


এ ছাড়া জারার অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা।

তার কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় দেখানো হয়েছে ৩৯ হাজার ৮০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com