বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
লালমনিরহাটের সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

লালমনিরহাটের সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

‎খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার পর আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ,সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।


‎
‎রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
‎
‎ বিএসএফ এর ওই সদস্যের নাম বেদ প্রকাশ।
‎তিনি,ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচ বিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।
‎


‎
‎পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা ও বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন অংশ নেন।
‎
‎এর আগে রবিবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার, দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় একশত গজ ভেতরে ঢুকে পড়েন বেদ প্রকাশ। ঐ সময়ে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের, দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল আটক করে তাকে ক্যাম্পে নিয়ে যায়। তার কাছ থেকে একটি শটগান,দুটি গুলি,একটি ওয়্যারলেস সেট ও  একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে,পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
‎
‎
‎পতাকা বৈঠক সূত্রে জানা গেছে, ভারতীয় বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।
‎


‎৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন,আটক বিএসএফ এর ওই সদস্য জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে,ভুলবশত  কুয়াশার কারণে তিনি  বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com