বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন
দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎১৬ ইং ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।


‎অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

‎ক্যাডেট স্কুল এন্ড কলেজের সভাপতি দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম খন্দকার, থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাষ্টার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁন,  লতিফিয়া দাখিল মাদ্রাসা সভাপতি প্রভাষক ইলিয়াস হোসাইন, নুরুল ইসলাম হাওলাদার সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন। 

‎বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com