প্রকাশিত সংবাদের প্রতিবাদ:
গত ৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে দৈনিক প্রথম খবর পত্রিকায় “সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলের মুখোশ উম্মোচন” শিরোনামে ও ৪ ডিসেম্বর প্রতিদিনের বাংলাদেশে “সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলের মুখোশ উম্মোচন” সহ একই শিরোনামে একাধিক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

প্রকৃত ঘটনা হলো, মোঃ মাহিরুল ইসলাম, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসায় মুহাদ্দিস পদে কর্মরত আছি। মোঃ মোসলেম উদ্দিনের শিক্ষাগত যোগ্যতার সনদ অবৈধ হওয়ায় বিষয়টি দুইজন শিক্ষক জানিতে পারিয়া আমরা অত্র মাদ্রাসার নিয়োগ ও যোগদান অবৈধ ঘোষনার প্রার্থনা করিয়া বিজ্ঞ সিনিয়ার সহকারী জজ আদালত, লালমনিরহাট এ অন্য ২১৭/২০২৫ নং মামলা আনয়ন করি। বিগত ২৬/১১/২০২৫ খ্রি: তারিখে উক্ত মোকাদ্দমার সমন মোঃ মোসলেম উদ্দিন প্রাপ্ত হলে আমার উপর ক্ষিপ্ত হইয়া উঠেন এবং আমাকে দেখিয়া লইবেন বলিয়া হুমকি প্রদান করেন। অতঃপর তিনি উক্ত মামলা প্রত্যাহার করিয়া লইবার জন্য বিভিন্নভাবে আমারকে চাপ প্রদান করিতে থাকেন।

আমি উক্ত মামলা প্রত্যাহার করিয়া লইতে অস্বীকার করিলে আমাকে ব্লাকমেইলিং করার উদ্দেশ্যে বিগত ২৬/১১/২০২৫ খ্রিঃ তারিখে “সুপতো” নামক একটি ফেসবুক আইডিতে আমার নাম সহ ছবি দিযে চরিত্র হন করার উদ্দেশ্যে মানহানিকর ও মিথ্যা তথ্য পোষ্ট করা হয়।
উক্ত পোষ্টটি Abdur Razzak, 01716512247 নাম্বর হইতে লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার LNKM Teacher নামীয় WhatsApp গ্রুপে আপলোড করা হয়। Md. Tazul Islam ও সাইফি নামীয় ফেসবুক আইডিতে শেয়ার করা হয়। আমার মানহানি ও চরিত্র হনন করিয়া অসদুদ্দেশ্যে উক্তরুপে “সুপতো” নামীয় ফেসবুক আইডিতে পোষ্ট ও Abdur Razzak, Md. Tazul Islam ও সাইফি নামীয় ফেসবুক আইডিতে শেয়ার ও প্রচার করিয়া আমার সুনাম ও সামাজিক মর্যদা ক্ষুন্ন করায় তাদের বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠিয়েছি।
উল্লেখিত ঘটনার সুত্র ধরে মুলত: দৈনিক পত্রিকা সহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে সংবাদটি প্রকাশিত হয়।
এরপর আমি ওইসব আইডির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা একটি ডিডি দায়ের করেছি। যার জিডি নং-২৪৩, তাং-০৪/১২/২৫ইং।

তারপরেও আমাকে জড়িয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মুলক বিভ্রান্তিকর এমন উদ্ভট ও মিথ্যা তথ্যদিয়ে সংবাদ প্রকাশে আমার নিজের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। তাই আমি উক্ত মানহানিকর উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
নিবেদক:
মোঃ মাহিরুল ইসলাম
মুহাদ্দিস
লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা
ও
পিতা-মোঃ আবুল হুসাইন
গ্রাম- তিস্তা পূর্ব দালালপাড়া
ইউনিয়ন- গোকুন্ডা
থানা ও জেলা- লালমনিরহাট।
মোবাঃ ০১৭১৭৬৭০৫২৮
Leave a Reply