বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না

তাহমিনা আক্তার,ঢাকা: লন্ডনে থাকা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার বাংলাদেশে ফেরার কথা থাকলেও তিনি আসেননি। এমনকি সম্প্রতি তার মা ও দলটির চেয়ারপার্সন বেগম খালেনা জিয়ার সংকটাপন্ন মুহূর্তেও দেশে ফেরার গুঞ্জন উঠলেও আসেননি তারেক রহমান।

এ অবস্থায় তার দেশে না ফেরার পেছনে দেশে-বিদেশের নানা ষড়যন্ত্রের কথা উঠছে বিভিন্ন মহলে।তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে জানিয়েছেন, বিএনপি গণতন্ত্রের বিষয়ে কখনোই আপোষ করেনি। তাই ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না। এটা ভাবার কোনরকম অবকাশ নেই।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপার্সন অফিসে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমানও।

সভায় মির্জা ফখরুল আরও বলেন, সামনের নির্বাচনে আমাদের পূর্ণ জয় নিশ্চিত করতে হবে। যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।

এদিকে বিজয়ের মাস চলতি ডিসেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন জানিয়ে দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান দেশে বিজয়ীর বেশে ফিরবেন। কারণ এই দেশটা স্বাধীন। তিনি দেশে প্রশ্নবিদ্ধভাবে দেশে আসবেন না। উনি সাবলীলভাবে দেশে আসবেন। আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com