বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে কোরআন মাহফিলে খুতবা দেওয়ার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এক বক্তার মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু বরণ করেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)।

তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। ফরিদুল আড়াই বছর বয়সী একমাত্র ছেলে সন্তানের জনক।

স্থানীয়রা ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কুরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণ পর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক, স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির পরিচালক মোত্তালিব হোসেন সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com