বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
কারাগারে পাঠানোর পরপরই অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

কারাগারে পাঠানোর পরপরই অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় কারাগারে পাঠানোর পরপরই অসুস্থ হয়ে মারা গেছেন তারিক রিফাত (৪২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি একই ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের মৃত আবু তাহের বিএসসি চেয়ারম্যানের ছেলে।

গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা সদর থানার পুলিশের সহায়তায় পুনরায় গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। জেলগেট থেকে গ্রেফতারের পর অসুস্থতা অনুভব করলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা শেষে শনিবার দুপুরে তাকে রিলিজ দেওয়া হলে পুলিশি প্রহরায় থানায় আনা হয়। রোববার আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানো হলে সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, ‘তারিক রিফাত আগে থেকেই অসুস্থ ছিলেন। বিকেলে কারাগারে আনার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

উল্লেখ্য: তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর–অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com