বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক লালমনিরহাট সদর থানা, লালমনিরহাট দ্বিবার্ষিক পরিদর্শন

রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক লালমনিরহাট সদর থানা, লালমনিরহাট দ্বিবার্ষিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:: অদ্য ০৩ নভেম্বর, ২০২৫ তারিখ লালমনিরহাট সদর থানা, লালমনিরহাট দ্বিবার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।

লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচছা প্রদান করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়। পরিদর্শনকালে লালমনিরহাট সদর থানা প্রাঙ্গনে একটি চৌকস পুলিশ দল রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড-অফ-অনার প্রদান করেন।

ডিআইজি মহোদয় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারি অস্ত্রগুলি, থানা কম্পাউন্ড সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে লালমনিরহাট সদর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, লালমনিরহাট থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, ডিএসবি, লালমনিরহাট’সহ লালমনিরহাট থানার অফিসার ও ফোর্স।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com