বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
গাজীপুরে জামায়াত নেতার মুক্তি দাবীতে বিক্ষোভ

গাজীপুরে জামায়াত নেতার মুক্তি দাবীতে বিক্ষোভ

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর: গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর নগরীর শিববাড়ি মোড় থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর ও জেলার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজারো নেতাকর্মী অংশ নেন, বিক্ষোভ মিছিলের আগে শিববাড়ি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর খাইরুল হাসান, গাজীপুর সদর মেট্রো থানার আমীর সালাউদ্দিন আইউবী-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে সরকার গণতন্ত্রকে সংকটে ফেলেছে।

১৩ বছর ধরে এ টি এম আজহারুল ইসলাম কারাবন্দি। অথচ অন্তর্বর্তী সরকারের সময়ে খালেদা জিয়াসহ অনেক রাজবন্দি মুক্তি পেলেও, জামায়াতের শীর্ষ নেতার মুক্তি দেওয়া হয়নি।পথসভা শেষে শিববাড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা মহাসড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত ঘোষনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com